মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

হোসেনপুরে ২ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

ওমর ফারুক ৩০৮ বার পঠিত ১ মিনিটের পাঠ

হোসেনপুরে ২ কেজি গাঁজাসহ মো. বাবুল মিয়া (৪৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সকালে উপজেলার মধ্য হারেঞ্জা এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক মাদক ব্যাবসায়ী মো. বাবুল মিয়া উপজেলার ধূলজুরী এলাকার মো. আব্দুস সাত্তারের ছেলে।

হোসেনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সকালে উপজেলার মধ্য হারেঞ্জা এলাকা থেকে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। আটক মাদক ব্যবসায়ী মো. বাবুল মিয়ার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে হোসেপুর থানায় মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।