মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

মানুষের কারণে ধ্বংসের মুখে বিশ্বের ১০ লাখ প্রজাতি

ডেস্ক রিপোর্ট ৭৩ বার পঠিত ২ মিনিটের পাঠ

বিশ্বের ৮০ লাখ প্রজাতির মধ্যে ১০ লাখ প্রজাতিই মানুষের কারণে ধ্বংসের মুখে পড়েছে। সোমবার জাতিসংঘের একটি কমিটি এক ঐতিহাসিক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। সংস্থাটি হুঁশিয়ারি  দিয়ে বলেছে, এটি পৃথিবীতে সবচেয়ে বড় জীববৈচিত্র বিপর্যয় হতে যাচ্ছে।

ইন্টার গভারমেন্টাল সায়েন্স-পলিসি প্লাটফর্ম অন বায়োডাইভার্সিটি অ্যান্ড ইকোসিস্টেম সার্ভিসেস (আইপিবিইএস)  নামের ওই কমিটির তৈরি প্রতিবেদনে অংশ নিয়েছেন ৫০টি দেশের ১৪৫ জন বিশেষজ্ঞ। ক্রমবর্ধমান মানব দূষণের কারণে বিশ্বের প্রাকৃতিক বৈচিত্র যে ভয়াবহ ধ্বংসের হুমকিতে পড়েছে তার চিত্রটি তুলে ধরা হয়েছে এই প্রতিবেদনে।

এতে বলা হয়েছে, ‘জীববৈচিত্র বিলোপের হার  গত ১ কোটি বছরের মধ্যে এক লাখ গুণ বেড়েছে ইতিমধ্যে।’

বাসস্থানের সংকোচন, প্রাকৃতিক সম্পদের অপব্যবহার, জলবায়ু পরিবর্তন এবং দূষণ হচ্ছে জীববৈচিত্র বিলোপের মূল উপাদান। এসবের কারণে ৪০ শতাংশ উভয়চর প্রাণী,৩৩ শতাংশ প্রবাল দ্বীপ এবং সাগরের স্তন্যপায়ী প্রাণীদের এক তৃতীয়াংশ বিলুপ্ত হয়ে গেছে।

আইপিবিইএসের সভাপতি স্যার রবার্ট ওয়াটসন বলেছেন, ‘যে ইকোব্যবস্থার স্বাস্থ্যের ওপর আমরা ও অন্যান্য সব জীব নির্ভরশীল তা আগের যে কোনো সময়ের তুলনায় দ্রুত অবনতির দিকে যাচ্ছে।’ এই গ্রহকে বাঁচাতে হলে ‘রূপান্তরমূলক পরিবর্তন’ প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।