মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

হোসেনপুর পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের ধর্মঘট, নাগরিক সেবা বন্ধ

ওমর ফারুক ৩৮৭ বার পঠিত ১ মিনিটের পাঠ

রাষ্ট্রীয় কোষাগার থেকে হোসেনপুর পৌরসভার কর্মকর্তা ও কর্মচারীদের শতভাগ বেতন-ভাতা প্রদানসহ পেনশন প্রথা চালু এবং জনপ্রতিনিধিদের সম্মানী ভাতা প্রদানের দাবিতে ধর্মঘট অব্যাহত রয়েছে।

রোববার থেকে বাংলাদেশ পৌরসভা সার্ভিস এসোসিয়েশনের ডাকে হোসেনপুর পৌরসভা ইউনিট দাবী আদায়ের লক্ষে জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচীতে যোগদান করে। ধর্মঘট অব্যাহত থাকায় পৌরসভার ৯টি ওয়ার্ডের নাগরিকগণ কাঙ্খিত সেবা থেকে বঞ্চিত হচ্ছেন।

বাংলাদেশ পৌরসভার সার্ভিস এসোসিয়েশনের হোসেনপুর ইউনিটের সাধারণ সম্পাদক সৈয়দুজ্জামান উজ্জ্বল জানান, প্রধানমন্ত্রীর ঘোষণা না আসা পর্যন্ত আমরা আন্দোলন থেকে সরে আসবো না।