মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

হোসেনপুরের নতুন ইউএনও শেখ মহি উদ্দিন

ওমর ফারুক ৩৩১ বার পঠিত ১ মিনিটের পাঠ

হোসেনপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে যোগদান করেছেন বিসিএস ৩১তম ব্যাচের কর্মকর্তা শেখ মহি উদ্দিন। রোববার (৮ সেপ্টেম্বর) তিনি নতুন কর্মস্থল হিসেবে হোসেনপুর উপজেলায় যোগদান করেন। হোসেনপুর উপজেলায় যোগদানের আগে তিনি বিয়াম ফাউন্ডেশনে সিনিয়র সহকারী সচিব হিসেবে কর্মরত ছিলেন।

শেখ মহি উদ্দিন মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলার গর্বিত সন্তান। পারিবারিক জীবনে তিনি বিবাহিত, এক কন্যা ও এক পুত্র সন্তানের জনক।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে যোগদানের পর দায়িত্ব পালনে তিনি সকলের সহযোগিতা চেয়েছেন।