মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

হোসেনপুরে জন্ম নিবন্ধন দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

ওমর ফারুক ৩২৮ বার পঠিত ২ মিনিটের পাঠ

কিশোরগঞ্জের  হোসেনপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে রবিবার উপজেলা পরিষদ হলরুমে “জন্ম সনদ শিশুর অধিকার, বাস্তবায়নের দায়িত্ব সবার” এই প্রতিপদ্যকে সামনে রেখে জাতীয় জন্ম নিবন্ধন দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার শেখ মহিউদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন হোসেনপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ সোহেল, সহকারী কমিশনার ভূমি ওয়াহিদুজ্জামান, উপজেলা আওয়ামীলীগ ভারপ্রাপ্ত সভাপতি মোঃ জহিরুল ইসলাম নুরু মিয়া, সাধারণ সম্পাদক শাহ্ মাহবুবুল হক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নাসিরুজ্জামান, সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ কামরুজ্জামান কাঞ্চন, আড়াইবাড়িয়া ইউপি চেয়ারম্যান মোঃ খুরশিদ উদ্দিন, পুমদী ইউপি চেয়ারম্যান মোঃ মাহবুবুর রহমান, হোসেনপুর সরকারি মডেল স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবু রায়হান, হোসেনপুর পাইলট বালিকা উচ্চবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কাজী আসমা বেগম, আড়াইবাড়িয়া ইউপি সচিব মোঃ আসাদুজ্জামান, নিকাহ রেজিস্টার (কাজী) মোঃ আবুল কালাম প্রমুখ।