মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

শান্তিতে নোবেল পেলেন ইথিওপিয়ার প্রধানমন্ত্রী

ডেস্ক রিপোর্ট ১১৭ বার পঠিত ১ মিনিটের পাঠ

এবছর শান্তিতে নোবেল পেয়েছেন ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবি আহমেদ (৪৩)। শুক্রবার নরওয়ের স্থানীয় সময় সকাল ১১টায় (বাংলাদেশ সময় বিকেল ৩টা) দেশটির রাজধানী অসলো থেকে নরওয়েজিয়ান নোবেল কমিটি এবারের শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ীর নাম ঘোষণা করে।

চলতি বছর আবি আহমেদের প্রচেষ্টাতেই ইরিত্রিয়ার সঙ্গে ইথিওপিয়ার পুরনো বৈরিতার অবসান ঘটেছে। ১৯৯৮ সালে শুরু হওয়া সীমান্ত যুদ্ধে দু’দেশের প্রায় ৭০ হাজার মানুষ নিহত হয়েছে। ২০০০ সালে তাদের মধ্যে শান্তিচুক্তি হলেও উত্তেজনা ঠিকই ছিল। অবশেষে এ বছর দু’টি দেশ ও জাতিকে এক সুতোয় গাঁথার জন্যই এবার নোবেল পুরস্কার জিতে নিয়েছেন ইথিওপিয়ান প্রধানমন্ত্রী। 

নোবেল পুরস্কারের ওয়েবসাইটে দেওয়া তথ্যমতে, এ বছর শান্তিতে নোবেল পুরস্কারের জন্য ৩০১টি মনোনয়ন জমা পড়েছিল। এর মধ্যে ২২৩ জন ব্যক্তি ও বাকি ৭৮টি প্রতিষ্ঠান। তবে, গত ৫০ বছর ধরেই বিজয়ীর নাম ঘোষণার আগে মনোনীতদের তালিকা প্রকাশ করে না নোবেল কর্তৃপক্ষ।