মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

হোসেনপুরে দুই জেডিসি পরীক্ষার্থী বহিষ্কার

ওমর ফারুক ৩৯০ বার পঠিত ১ মিনিটের পাঠ

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় অসদুপায় অবলম্বন করায় দুই জেডিসি পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

সোমবার (৪ নভেম্বর) সকালে হোসেনপুর উপজেলা সদর দাখিল মাদ্রাসা কেন্দ্রে থেকে তাদের বহিষ্কার করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামান।

বহিষ্কৃত পরীক্ষার্থীরা হলেন- সুরাটি ফাজিল মাদ্রাসার ছাত্র বদরুল আলম ও গড়বিশুদিয়া দাখিল মাদ্রাসার ছাত্র-আজহারুল ইসলাম।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।