মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

হোসেনপুরে ওপেন হাউজ ডে

ওমর ফারুক ৩৬৬ বার পঠিত ২ মিনিটের পাঠ

হোসেনপুরে ওপেন হাউজ ডে উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ ডিসেম্বর) সকালে থানা ভবন হল রুমে ওপেন হাউজ ডে অনুষ্ঠানের আয়োজন করে হোসেনপুর থানা পুলিশ প্রশাসন।

অফিসার ইনচার্জ (ওসি) শেখ মো. মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন হোসেনপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. সোনাহর আলী, উপজেলা কমিনিটি পুলিশিং সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জহিরুল ইসলাম নুরু মিয়া, উপজেলা
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ্ মাহবুবুল হক, অধ্যক্ষ মোসলেহ উদ্দিন খান, উপজেলা ভাইস চেয়ারম্যান আশরাফ হোসেন কবির, ইউপি চেয়ারম্যান মো. খুর্শিদ উদ্দিন, সাবেক উপজেলা যুবলীগ সভাপতি এম এ হালিম, হোসেনপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী আছমা বেগম, উপজেলা কমিনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক ও হোসেনপুর প্রেসক্লাব সভাপতি প্রদীপ কুমার সরকার, ইউপি চেয়ারম্যান সিরাজ উদ্দিন প্রমুখ।

সভা পরিচালনা করেন ওসি (তদন্ত) মো. জাকির হোসেন।

সভায় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।