মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

থাইল্যান্ডে উন্মত্ত সৈন্যের গুলিতে নিহত ১২

ডেস্ক রিপোর্ট ৬৪ বার পঠিত ২ মিনিটের পাঠ

থাইল্যান্ডের একটি শহরে এক সেনা সদস্যদের গুলিতে ১২ সাধারণ নাগরিক নিহত হয়েছেন। শনিবার এ ঘটনা ঘটেছে বলে স্থানীয় ও আন্তর্জাতিক সংবাদমাধ্যমে খবর প্রকাশ করা হয়েছে। একইসঙ্গে একটি শপিংমলে অনেককে জিম্মি করা হয়েছে।

শনিবার সন্ধ্যা ৭টা ২০ মিনিটের দিকে ওই সেনাসদস্য হঠাৎ রাচাসিমা এলোপাতাড়ি গুলিবর্ষণ শুরু করলে এতে অন্তত ১২ জনের প্রাণহানি ঘটে বলে স্থানীয় গণমাধ্যম খবর দিয়েছে। 

দেশটির পুলিশের এক মুখপাত্র ফরাসী বার্তাসংস্থা এএফপিকে বলেছেন, ওই বন্দুকধারী মেশিনগান ব্যবহার করেছেন। নিরীহ মানুষদের লক্ষ্য করে চালানো গুলিতে অনেকে আহত এবং নিহত হয়েছেন।

তিনি বলেন, আমি এই মুহূর্তে নিহতের সংখ্যা নিশ্চিত করতে পারছি না। পুলিশ ওই এলাকায় মানুষের চলাচল বন্ধ করে দিয়েছে।

বন্দুকধারীকে থাই সেনাবাহিনীর সার্জেন্ট মেজর জ্যাকাপান্থ থমা হিসেবে শনাক্ত করে দেশটির পুলিশ। কোরাট শহরের রাচাসিমায় হামলা চালানোর আগে সেনাবাহিনীর একটি গাড়ি চুরি করেন থমা। পরে সেই গাড়ি নিয়ে রাচাসিমায় পৌঁছে নির্বিচার গুলিবর্ষণ করেন তিনি।

অনলাইনে ছড়িয়ে পড়া ছবি এবং ভিডিওতে আতঙ্কিত লোকজনকে প্রাণ বাঁচাতে ঘটনাস্থল থেকে চারদিকে ছোটাছুটি করতে দেখা যায়।

কোরাট পুলিশ বলছে, রাচাসিমায় শপিংমলের ২১ নম্বর টার্মিনাল বন্ধ করে দেয়া হয়েছে। তবে এখনও ওই বন্দুকধারীকে গ্রেফতার করা যায়নি।

সূত্র : এএফপি, আলজাজিরা, ব্যাংকক পোস্ট ও মট্রো।