মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

হোসেনপুরে মোটর সাইকেল চাপায় পান ব্যবসায়ী নিহত

ওমর ফারুক ৩৪০ বার পঠিত ১ মিনিটের পাঠ

কিশোরগঞ্জের হোসেনপুরে সড়ক দূর্ঘটনায় মহর উদ্দিন (৩৫) নামে এক পান ব্যবসায়ী নিহত হয়েছে। সে হোসেনপুর পৌরসভার ৬নং ওয়ার্ডের ঢেকিয়া গ্রামের মৃত সোহরাব উদ্দিনের পুত্র।

পুলিশ জানায়, বুধবার (১২ ফেব্রুয়ারী) সকালে হোসেনপুর-কিশোরগঞ্জ সড়কের ঢেকিয়া এলাকায় গরুর ঘাস কাটার যাওয়ার সময় মোটর সাইকেলের চাপায় মহর উদ্দিন গুরুতর আহত হয়।

স্থানীয়রা উদ্ধার করে তাকে হোসেনপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করে। পরে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়া গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মোটর সাইকেল চালক রিফাত (১৭) কে পুলিশ আটক করেছে। এ ব্যাপারে হোসেনপুর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।