মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

হোসেনপুরে গণমানপুরুরা আদর্শ বিদ্যানিকেতনে ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

ওমর ফারুক ৩৫৭ বার পঠিত ১ মিনিটের পাঠ

হোসেনপুর উপজেলায় গণমানপুরুরা আদর্শ বিদ্যানিকেতনের ১ম বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান শনিবার বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয়েছে।

বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে গোবিন্দপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম হিমেলের সাভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক শাহ্ মাহবুবুল হক। উদ্বোধন করেন উপজেলা যুবলীগের সাবেক সভাপতি এম এ হালিম।

এ সময় উপজেলা ভাইস চেয়ারম্যান আশরাফ হোসেন কবির, উপজেলা আওয়ামীলীগ যুব ও ক্রীড়া সম্পাদক সারোয়ার রানা, উপজেলা আওয়ামীলীগ সদস্য সাকাউদ্দিন (টিটু), গোবিন্দপুর ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা কাঞ্চন, গোবিন্দপুর ইউনিয়ন যুবলীগ সভাপতি এডভোকেট সাইদুর রহমান, বিদ্যালয়ের পরিচলক শামীম আহম্মেদ প্রমুখ উপস্থিত ছিলেন।