মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

অস্ট্রেলিয়ার আকাশেই দুই বিমানের সংঘর্ষে নিহত ৪

ডেস্ক রিপোর্ট ৯২ বার পঠিত ২ মিনিটের পাঠ

অস্ট্রেলিয়ার আকাশে দুই বিমানের সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ বুধবার সকালে সাড়ে ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটে। এতে অন্তত চার জন নিহত হয়েছেন। দুর্ঘটনায় নিহতদের পরিচয় এখনো পাওয়া যায়নি। তবে এক জন ইসরায়েলি নাগরিক বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। বিমান বিধ্বস্তের ঘটনার দেশটির পুলিশ তদন্ত করছে।  

ভিক্টোরিয়া পুলিশ এক বিবৃতিতে জানায়, ধারণা করা হচ্ছে বিমান দুইটি বিধ্বস্তের আগে পরস্পরের মধ্যে সংঘর্ষ হয়েছে। পুলিশ পরিদর্শক পিটার কজার বলেন, দুর্ভাগ্যক্রমে মাঝ আকাশে দুই বিমানের সংঘর্ষ হয়। এতে উভয় বিমানের সকল যাত্রী নিহত হয়েছেন। বিমান দুইটিতে ২ জন করে আরোহী ছিলেন।

পিটার কজার বলেন, একটি বিমান ম্যাঙ্গালোর থেকে উড্ডয়ন করে। বিমানটি একজন শিক্ষানবিশ পাইলট চালাচ্ছিলেন। সঙ্গে ছিলেন এক ইনস্ট্রাক্টর। আরেক বিমান অন্য বিমানবন্দর থেকে ছাড়ে। তিনি আরো বলেছেন, আমরা নিশ্চিত না বিমান দুইটি কেন একই অঞ্চলে গেল।

এদিকে, ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করেছে যে নিহতদের মধ্যে একজন ইসরায়েলি নাগরিক রয়েছেন। তারা জানিয়েছেন, মন্ত্রণালয় স্থানীয় ইসরায়েলি কনস্যুলেটের সঙ্গে যোগাযোগ করছে।