মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

আত্মহত্যার সমর্থনে রায় দিলো জার্মানির সর্বোচ্চ আদালত

ডেস্ক রিপোর্ট ৬৭ বার পঠিত ২ মিনিটের পাঠ

আদালতের মতে, জীবনের যে কোনো পর্যায়ে মৃত্যু নিয়ে সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা একজন ব্যক্তির রয়েছে

একজন পেশাজীবীর সহায়তা নিয়ে আত্মহত্যার পক্ষে রায় দিয়েছে জার্মানির সর্বোচ্চ আদালত৷ রায়ে আদালত বলেছে, “নিজের মৃত্যুর বিষয় ঠিক করার অধিকার” মানুষের রয়েছে৷

দেশটির গণমাধ্যম ডয়চে ভেলে জানিয়েছে, বুধবার (২৫ ফেব্রুয়ারি) এমন রায় দেয় জার্মানির সর্বোচ্চ আদালত।

২০১৫ সালে জার্মান সংসদে পাস হওয়া এক আইনে এ ধরনের আত্মহত্যা নিষিদ্ধ করা হয়েছিল৷ পরে মুমূর্ষু রোগী, চিকিৎসক ও আত্মহত্যায় সহায়তা করা বিভিন্ন সংস্থা এই আইনের বিরুদ্ধে মামলা করে৷

জার্মানির সর্বোচ্চ আদালত “ফেডারেল কন্সটিটিউশনাল কোর্ট”-এর দেওয়া রায়ের আরেক অংশ সবাইকে অবাক করেছে৷

সেখানে বলা হয়েছে, “একজন পেশাজীবীর সহায়তা নিয়ে আত্মহত্যার অনুমতি শুধু মুমূর্ষু রোগীদের মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না৷ জীবনের যেকোনো পর্যায়ে মৃত্যু নিয়ে সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা একজন ব্যক্তির রয়েছে।”

জার্মান সরকার বলছে, তারা সর্বোচ্চ আদালতের রায় খুব ভালোভাবে পর্যবেক্ষণ করে পরবর্তী করণীয় ঠিক করবে৷

এদিকে, গির্জার প্রতিনিধিরা এই রায়ে অসন্তোষ প্রকাশ করেছেন৷ জার্মান বিশপস কনফারেন্স ও এভানজেলিক্যাল চার্চ এক যৌথ বিবৃতিতে আশঙ্কা প্রকাশ করে বলেছে, এই রায়ের কারণে বয়স্ক ও অসুস্থ মানুষরা সহায়তা নিয়ে আত্মহত্যার সেবা নিতে অভ্যন্তরীণ ও বাহ্যিক চাপ অনুভব করতে পারেন৷

সুইজারল্যান্ড ও যুক্তরাষ্ট্রের তিনটি রাজ্যে পেশাজীবীর সহায়তা নিয়ে আত্মহত্যা বৈধ৷