মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

যেখানে করোনা আক্রান্তদের সবাই সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন

ডেস্ক রিপোর্ট ৩৭ বার পঠিত ২ মিনিটের পাঠ

করোনা ভাইরাস মোকাবিলায় বিশ্বের বড় বড় দেশ যেখানে ব্যর্থ সেখানে গ্রিনল্যান্ডে আক্রান্তদের সবাই সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। দেশটিতে ১১ জন এই ভাইরাসে আক্রান্ত হলেও তাদের কাউকেই প্রাণ হারাতে হয়নি।

ধরা পড়া রোগীদের কারও শরীরেই এখন করোনা ভাইরাসের উপস্থিতি নেই। এমনকি সেখানে নতুন করে আরও কারো শরীরে ভাইরাসটি শনাক্তও হয়নি।

পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডো মিটারসে প্রকাশিত তথ্যে বিষয়টি জানা গেছে। তাই এ দেশটি ভাইরাস নিয়ন্ত্রণে পুরোপুরি সফল বলেই ধরে নেয়া যায়।

গ্রিনল্যান্ড এতটা সফল হলেও বিশ্বের শক্তিধর দেশ যুক্তরাষ্ট্রের অবস্থা অনেকটাই নাজুক। দেশটি কোনোভাইবেই ভাইরাসটির সংক্রমণ নিয়ন্ত্রণে রাখতে পারছে না। সেখানে এখন পর্যন্ত ৫ লাখ ৩ হাজার ১৭৭ জনের শরীরে ভাইরাসটি শনাক্ত হয়েছে। সেখানকার স্বাস্থ্য কর্তৃপক্ষ এখন পর্যন্ত ভাইরাসটিতে ১৮ হাজার ৭৬১ জনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে।


যুক্তরাষ্ট্র টালমাটাল হলেও পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে এনেছে চীন। সেখানে এখন সংক্রমণের মাত্রা খুবই কম। এমনকি সবচেয়ে বেশি সংক্রমিত পাঁচটি দেশের মধ্যেও নেই চীন।

ভাইরাসটিতে এখন পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন ১৭ লাখ ১৫ হাজার ৬৫ জন এবং প্রাণ হারিয়েছেন ১ লাখ ৩ হাজার ৮০৪ জন।