মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

আবারো করোনা! উহানের পুরো ১১ মিলিয়ন মানুষের পরীক্ষা করবে চীন

ডেস্ক রিপোর্ট ৭৬ বার পঠিত ২ মিনিটের পাঠ

করোনার আঁতুরঘর উহান শহরে ফের নতুন করে দেখা দিয়েছে এই মারণ ভাইরাস। সোমবার নতুন করে ছয়জনের শরীরে কভিড-১৯ পজিটিভ ধরা পড়েছে। তাই আর কোনোরকম ঝুঁকি না নিয়ে এবার শহরের সম্পূর্ণ জনসংখ্যার ওপর কভিড-১৯ পরীক্ষা চালানো হবে। 

মঙ্গলবার চীনের সরকারের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এমনটাই জানানো হয়েছে। উহানে মোট ১১ মিলিয়ন মানুষের বসবাস। পুরো জনসংখ্যার নিউক্লেইক অ্যাসিড টেস্ট কী উপায়ে করা যাবে তার পরিকল্পনা এদিন দুপুরের মধ্যেই জানাতে বলা হয়েছে স্থানীয় প্রশাসনগুলোকে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে প্রতিটি ডিস্ট্রিক্টের সম্পূর্ণ জনসংখ্যার ওপর নিউক্লেইক পরীক্ষা আগামী ১০ দিনের মধ্যে সম্পন্ন করে সেই রিপোর্ট জমা দিতে হবে। তবে ডংশিহুর মহামারি দমন বিভাগের কমান্ডিং অফিসার বললেন, তাদের হাতে এখনও ওই নোটিস পৌঁছায়নি।

করোনাভাইরাস মহামারির আকার ধারণ করার পর উহান লকডাউন করে বেইজিং। ৭৬ দিন পর গত মাসের আট তারিখ ওঠে যায় লকডাউন। জনজীবন স্বাভাবিক হলেও মাস্ক, হেডগিয়ার ব্যবহার এবং সামাজিক দূরত্ব বিধি পালন চলছে স্থানীয়রা। কিন্তু ডংশিহু ডিস্ট্রিক্টের একটি আবাসন কমপ্লেক্সে নতুন করে করোনাভাইরাস ধরা পড়ায় ফের উদ্বিগ্ন চীন সরকার। তাই এবার পুরো জনসংখ্যার করোনা টেস্ট হবে।

সূত্র: বিবিসি।