মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

সুইডিশ প্রধানমন্ত্রীর হত্যাকারী ৩৪ বছর পর শনাক্ত

ডেস্ক রিপোর্ট ৬২ বার পঠিত ২ মিনিটের পাঠ

সুইডেনের প্রাক্তন প্রধানমন্ত্রী ওলোফ পামের হত্যাকারীকে ৩৪ বছর পর শনাক্ত করা হয়েছে। সুইডিশ পাবলিক প্রসিকিউটরদের বরাত দিয়ে বুধবার বিবিসি এ তথ্য জানিয়েছে।

১৯৮৬ সালে আততায়ীর গুলিতে খুন হন ওলোফ পামের। ওই দিন রাজধানী স্টকহোমে তিনি তার স্ত্রীকে নিয়ে সিনেমা হল থেকে বাড়িতে ফিরছিলেন। দেহরক্ষীদের ওই দিন আগেভাগেই ছুটি দিয়েছিলেন পামের। ঘটনাস্থলে পামেরকে হত্যার পর এক ব্যক্তিকে পালিয়ে যেতে দেখেছিল ১২ জনেরও বেশি মানুষ। তবে হত্যাকারীকে শনাক্ত করা যায়নি। হত্যাকাণ্ডের তদন্ত চলাকালে কয়েক হাজার লোকের সাক্ষ্য গ্রহণ করা হয়। এক ক্ষুদে অপরাধীকে দোষী সাব্যস্ত করা হলেও পরে নিম্ন আদালতের ওই রায় বাতিল করা হয়।

সুইডিশ প্রসিকিউটররা জানিয়েছেন, হত্যাকারীর নাম স্টিগ ইংস্ট্রম। পেশায় গ্রাফিক ডিজাইনার স্টিগ ‘স্ক্যান্ডিয়া ম্যান’ হিসেবে পরিচিত ছিলেন। ২০০০ সালে তিনি আত্মহত্যা করেন। হত্যাকাণ্ডে ব্যবহৃত পিস্তলটির সন্ধান পাওয়া যায়নি এবং কোনো ফরেনসিক প্রমাণও পাওয়া যায়নি। তবে পুলিশের কাছে দেওয়া তার বিবৃতির ধরণ বিশ্লেষণ করে হত্যাকাণ্ডে তার সম্পৃক্ততার বিষয়টি স্পষ্ট হওয়া গেছে। এছাড়া দেখা গেছে, অস্ত্র ব্যবহারে অভ্যস্ত ছিল স্টিগ। সে সেনাবাহিনীতে কর্মরত ছিল এবং একটি শ্যুটিং ক্লাবের সদস্য ছিল। প্রধানমন্ত্রী পামের নীতির কট্টোর সমালোচকও ছিল সে।