দেশটিতে জরুরি অবস্থা জারির পর জাতির উদ্দেশে দেয়া প্রথম ভাষণে একথা জানান তিনি। বলেন, গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতেই অং সান সু চিসহ বাকিদের গ্রেপ্তার করা হয়েছে। এমন বক্তব্যের জেড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ জানাচ্ছেন দেশটির নাগরিকরা।
সপ্তাহজুড়ে চলা বিক্ষোভে গতকালই প্রথমবারের মতো মারমুখী ভূমিকা নেয় জান্তা সরকার। লাঠিচার্জসহ জলকামান থেকে ছোড়া হয় গরম পানি। আটক হন শিক্ষক, চিকিসৎকসহ অন্তত দেড় শতাধিক নাগরিক।