মুক্তি পেলেন মিয়ানমারে আটক সেই সাংবাদিক
যুক্তরাষ্ট্রের সাংবাদিক ড্যানি ফেনস্টারকে মিয়ানমারের কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে।
সোমবার (১৫ নভেম্বর) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
তিন দিন আগে মিয়ানমারের সেনা আদালত তাকে ১১ বছরের কারাদণ্ড দিয়েছিল।
জান্তার মুখপাত্র মেজর জেনারেল জাউ মিন বিবিসিকে জানিয়েছেন, ৩৭ বছর বয়সী ওই সাংবাদিক এখন মিয়ানমার ত্যাগ করতে পারেন।
ফ্রন্টেয়ার মিয়ানমার নামে একটি অনলাইন সাইটের ব্যবস্থাপনা সম্পাদক ফেনস্টার। গত মে’তে তাকে আটক করে। তিনি এখন যুক্তরাষ্ট্রে চলে যেতে প্রস্তুত।
গত ফেব্রুয়ারিতে মিয়ানমারে সেনা অভ্যুত্থানের পর কয়েক ডজন সাংবাদিককে গ্রেপ্তার করে জান্তা সরকার।
ফেনস্টারের বিরুদ্ধে অভিবাসী আইন, বেআইনি সংস্থা ও ভিন্নমতালম্বীদের উস্কানি ও সামরিক বাহিনীর বিরুদ্ধে তৎপর হওয়ার অভিযোগ আনা হয়েছিল।
তবে এখনও তিনি কীভাবে মুক্তি পেলেন সে ব্যাপারে স্পষ্ট কোনো তথ্য নিশ্চিত করা হয়নি।