মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

চীনে ৬.৯ মাত্রার ভূমিকম্প

ডেস্ক রিপোর্ট ৭৬ বার পঠিত ১ মিনিটের পাঠ

চীনের উত্তরপশ্চিমাঞ্চলীয় প্রদেশ কুইংহাইয়ে একটি ভূমিকম্প হয়েছে।

প্রদেশটির মেনইউয়ান কাউন্টিতে শুক্রবার দিবাগত রাত পৌনে ২টায় ৬ দশমিক ৯ মাত্রার ওই ভূমিকম্প আঘাত হানে। খবর সিনহুয়ার।

তাৎক্ষণিকভাবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ইউরোপিয়ান মেডিটেরেনিয়ান সিসমোলজিক্যাল সার্ভের তথ্য অনুযায়ী ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে ছিল ভূমিকম্পটির উৎপত্তিস্থল।

ভূমিকম্পের ফলে বেশ কিছু ঘরবাড়ির জানালার জানালার কাঁচ ভেঙে গেছে। ভয়ে অনেকেই মধ্যরাতে ঘর ছেড়ে খোলা আকাশের নিচে অবন্থান নেন।

কয়েকশত উদ্ধার কর্মী এলাকাটিতে অভিযান চালাচ্ছে।