মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

ইউক্রেনের শস্য রপ্তানি চুক্তিতে ফিরলো রাশিয়া

ডেস্ক রিপোর্ট ৯৩ বার পঠিত ২ মিনিটের পাঠ

অধিকৃত ক্রিমিয়ায় রাশিয়ার জাহাজে ড্রোন হামলার পর ইউক্রেনের সঙ্গে শস্য রপ্তানি চুক্তি স্থগিত করেছিলো রাশিয়া। তবে বুধবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় নিশ্চিত করেছে, স্থগিত শস্য রপ্তানি চুক্তিতে তাদের অংশগ্রহণ পুনরায় শুরু করবে মস্কো।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, এটি ইউক্রেনের কাছ থেকে রুশ ফেডারেশনের বিরুদ্ধে সামরিক অভিযানের জন্য কৃষি পণ্য রপ্তানি চুক্তির অধীনে ইউক্রেনীয় বন্দরগুলোতে প্রতিষ্ঠিত মানবিক করিডোর ব্যবহার না করার বিষয়ে ‘প্রয়োজনীয় গ্যারান্টি’ পেয়েছে।

মন্ত্রণালয় আরও জানিয়েছে, তুরস্ক এবং একটি নামহীন আন্তর্জাতিক সংস্থা কিয়েভ থেকে প্রতিশ্রুতি রক্ষা করতে সহায়তা করেছে।

গত জুলাই মাসে তুরস্ক এবং জাতিসংঘের মধ্যস্ততায় রাশিয়া ও ইউক্রেনের মধ্যে শস্য রপ্তানি চুক্তি স্বাক্ষরিত হয়। যা রাশিয়া ও ইউক্রেন সংঘাতের কারণে বিশ্বব্যাপী খাদ্য সংকট কমানোর জন্য গুরুত্বপূর্ণ ছিলো। চুক্তিটি ইতিমধ্যে ৯ মিলিয়ন টনেরও বেশি শস্য রপ্তানি করেছে ইউক্রেন এবং ১৯ নভেম্বর চুক্তিতি নবায়ন করার কথা ছিল।