মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

রাজা চার্লস ও ক্যামিলাকে ডিম নিক্ষেপ

ডেস্ক রিপোর্ট ৭৩ বার পঠিত ২ মিনিটের পাঠ

ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস ও কুইন কনসর্ট ক্যামিলার দিকে গতকাল বুধবার ডিম নিক্ষেপের ঘটনা ঘটেছে। যুক্তরাজ্যের ইয়র্ক শহরে রাজা চার্লসের সফরের সময় ঘটেছে এই ঘটনা। ইতোমধ্যে এই ঘটনায় এক ব্যক্তিতে আটক করা হয়েছে।

রিপোর্ট, ইয়র্ক শহরে স্থানীয় নেতারা অভ্যর্থনা রাজা চার্লস ও ক্যামিলাকে জানাচ্ছিলেন। সেই সময় এক ব্যক্তি রাজা চার্লস ও ক্যামিলাকে লক্ষ্য করে বেশ কয়েকটি ডিম ছোড়ে। গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, তাদের লক্ষ্য করে তিনটি ডিম ছোড়া হয়েছে। এদিকে, বিবিসি বলছে ডিম ছোড়া হয়েছে পাঁচটি।

তবে চার্লস ও ক্যামিলার গায়ে ডিমগুলোর একটিও লাগেনি। অভিযুক্ত আটক ব্যক্তি ইয়র্ক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। বয়স ২৩ বছর। খবরে বলা হয়েছে, চার্লস ও ক্যামিলাকে স্বাগত জানাতে শহরের রাজকীয় প্রবেশদ্বার মিকেলগেট বারে ভিড় জমে যায়। সেই সময় ডিম ছোড়ার ঘটনায় ওই ব্যক্তিকে ঠেকায় পুলিশ। এ সময় ওই ব্যক্তি চিৎকার করে বলেন, এই দেশ দাসদের রক্তে তৈরি। তিনি আমার রাজা নন।

রানি দ্বিতীয় এলিজাবেথের মূর্তি উন্মোচন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিতে তারা সেখানে যান।