মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

আলোচনায় বসতে শর্ত দিলেন পুতিন

ডেস্ক রিপোর্ট ৬৭ বার পঠিত ২ মিনিটের পাঠ

ইউক্রেনের সঙ্গে রাশিয়ার যুদ্ধ ১১ মাস ছাড়িয়েছে। এতে দুই পক্ষের বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে। তবে যুদ্ধ বন্ধে এখন পর্যন্ত কোনো লক্ষণ নেই। যুদ্ধ শুরুর প্রথম দিকে এই সংঘাত বন্ধে অনেক আলোচনা চললেও সম্প্রতি তা তলানিতে ঠেকেছে। তবে আজ বৃহস্পতিবার ইউক্রেনের সঙ্গে আলোচনার জন্য শর্ত দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। খবর আল-জাজিরা।

কয়েক মাস আগে ইউক্রেনের চারটি অঞ্চল এক গণভোটের পর নিজের করে নেয় রাশিয়া। তবে ইউক্রেনসহ পশ্চিমাদেশগুলো এর তীব্র নিন্দা জানায়, সেইসঙ্গে রাশিয়ার এই কর্মকাণ্ড বেআইনি বলে উল্লেখ করে।

আজ বৃহস্পতিবার তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানকে পুতিন বলেছেন, কিয়েভ যদি নতুন এসব ভূখণ্ডের বাস্তবতা মেনে নেয় তাহলে তিনি ইউক্রেনের সঙ্গে আলোচনার জন্য প্রস্তুত।

ক্রেমলিনের পক্ষ থেকে বলা হয়েছে, পুতিন ও এরদোয়ানের সঙ্গে টেলিফোনালাপে রুশ প্রেসিডেন্ট নিশ্চিত করেছেন রাশিয়া গুরুত্বপূর্ণ বৈঠকের জন্য উন্মুক্ত।

গত বছরের সেপ্টম্বরে ইউক্রেনের লুহানস্ক, দোনেতস্ক, খেরসন এবং ঝাপোরিঝজিয়া নিজেদের বলে ঘোষণা করে রাশিয়া।