মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

মধ্যপ্রাচ্যে ঈদের সম্ভাব্য তারিখ জানাল জোতির্বিজ্ঞানীরা

ডেস্ক রিপোর্ট ৯০ বার পঠিত ২ মিনিটের পাঠ
মধ্যপ্রাচ্যে ঈদের সম্ভাব্য তারিখ জানাল জোতির্বিজ্ঞানীরা

মুসলমানদের অন্যতম বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখের কথা জানিয়েছে আবুধাবিভিত্তিক আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা কেন্দ্র। গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, আগামী শনিবার (২২ এপ্রিল) সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ঈদ উদযাপন হতে পারে।

প্রতিবেদনে বলা হয়েছে, শাওয়ালের চাঁদ দেখার ওপর ঈদ উদযাপনের দিন নির্ভর করছে। আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা কেন্দ্র সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে এক পোস্টে বলেছে, আগামী বৃহস্পতিবার বেশিরভাগ আরব ও ইসলামিক দেশে খালি চোখে বা টেলিস্কোপে চাঁদ দেখার সম্ভাবনা প্রায় অসম্ভব। তাই তার ওপর ভিত্তি করে আগামী শনিবার ঈদ উদযাপন হতে পারে।

দেশটির আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা কেন্দ্রের পক্ষ থেকে আরও বলা হয়েছে, ঈদের সম্ভাব্য তারিখ নিয়ে তাদের এ ভবিষ্যদ্বাণী জ্যোতির্বিজ্ঞানের তথ্যের ভিত্তিতে করা হয়েছে। এ ছাড়া ঈদের সঠিক তারিখ নতুন চাঁদ দেখা সাপেক্ষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষই নিশ্চিত করবে।

জিসিসিভিত্তিক দেশগুলো যার মধ্যে সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, কাতার, ওমান, কুয়েত ইতোমধ্যে ঈদুল ফিতরের ছুটির দিন ঘোষণা করেছে।

সংযুক্ত আরব আমিরাত চারদিনের ছুটি ঘোষণা করেছে। অন্যদিকে কাতার ঈদের ছুটির ১১ দিন ঘোষণা করেছে। এ ছাড়া ওমান এবং কুয়েতে ঈদের ছুটি দেওয়া হয়েছে পাঁচ দিন।