আফগানিস্তান-ভারত মৈত্রী বাঁধ উদ্বোধন করলেন মোদি- গনি আশরাফ
আন্তর্জাতিক ডেস্কঃ আফগানিস্তান-ভারত মেত্রী বাঁধ’ উদ্বোধন করলেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ গনি। এ বাঁধকে দুই দেশের সম্পর্কের নতুন মাত্রা হিসেবে দেখা হচ্ছে।
যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে বিদ্যুৎ উৎপাদন ও সেচ কাজে এ বাঁধ ব্যাপক ভূমিকা রাখবে। ভারত ৩০০ মিলিয়ন ডলার ব্যয়ে আফগানিস্তানের হেরাত প্রদেশে বাঁধটি নির্মাণ করেছে। দক্ষিণ এশিয়ার বড় ধরনের ভারতীয় বিনিয়োগের নজির হিসেবে দেখা হচ্ছে একে।
টাইমস অব ইন্ডিয়া ও ডন অনলাইনের এক খবরে শনিবার এ তথ্য জানানো হয়েছে।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ১৯৭৬ সালে নির্মিত বাঁধটি ১৯৯০-এর দশকের গৃহযুদ্ধে বিধ্বস্ত হয়। সেই বাঁধটি ভারত পুনর্নিমাণ করেছে। এ কাজে ভারত ও আফগানিস্তানের ১ হাজার ৫০০ ইঞ্জিনিয়ার নিয়োজিত ছিলেন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে মোদি বলেছেন, এই বাঁধ দুই দেশের মেত্রীর প্রতীক। এর মাধ্যমে উন্নয়ন ঘটবে। হেরাতের উর্বর ভূমিতে পানি সরবরাহ এবং বিদ্যুতায়নে জন্য কাজ করবে এই বাঁধ।
এদিকে মোদিকে আফগানিস্তানের সর্বোচ্চ বেসামরিক খেতাবে ভূষিত করা হয়েছে। তাকে আফগানিস্তানের বন্ধু হিবেসে উল্লেখ করা হয়েছে।
মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/ ৪-০৬-২০১৬ ইং/ মোঃ হাছিবুর রহামন