মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

চিনের শহর উহানে বন্যার, রেড এলার্ট জারি করেছে দেশটির সরকার

মুক্তিযোদ্ধার কন্ঠ ৩৮ বার পঠিত ২ মিনিটের পাঠ

আন্তর্জাতিক ডেস্কঃ আরো প্রবল বর্ষণের আশঙ্কায় চীনা শহর উহানে রেড এলার্ট জারি করা হয়েছে। গতরাতে প্রবল বর্ষণে শহরের বেশিরভাগ এলাকা প্লাবিত হয়েছে বলে বিবিসি জানায়।

 

এক কোটি মানুষ অধ্যুষিত শহরটির পানি সরবরাহ, পরিবহন ব্যবস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। কিছু লোক তাদের বাড়িতে আটকা পড়েছে।

 

সারা চীনে বন্যায় ১৮০ জনেরও বেশি মানুষ মারা গেছে। আনহুই প্রদেশের পুলিশ জানায়, বন্যার পানির সুযোগ নিয়ে একটি খামার থেকে বেশ কয়েকটি এলিগেটর পালিয়ে গেছে।

 

উহানের আবহাওয়া দপ্তর জানায়, আরো বাতাস বয়ে যাওয়ার পাশাপাশি প্রবল বর্ষণ হতে পারে। এ ছাড়া বন্যা দেখা দিতে পারে শহর ও গ্রাম এলাকায়।

 

চীনের প্রচার মাধ্যমের খবরে বলা হয়, গত সপ্তাহে ৫৬০ মিলিমিটারেরও বেশি বৃষ্টিপাত হয়। উহান শহরে এতো বৃষ্টি আর আগে আর কখনো হয়নি। উল্লেখ্য, শহরটি ইয়াংসি নদীর তীরে অবস্থিত।

 

সড়ক, রেলপথসহ সবকিছু পানিতে তলিয়ে গেছে। ট্রেন চলাচলও বন্ধ করা হয়েছে। শহরের কয়েকটি এলাকায় পানি সরবরাহ বন্ধ রয়েছে। একটি আবাসিক এলাকায় বিদ্যুত সরবরাহ পুরোপুরি বন্ধ রয়েছে।

 

চীনা প্রধানমন্ত্রী লি কেকিয়াং বর্তমানে উহানে রয়েছে। ত্রাণ কার্যক্রম ও উদ্ধার তৎপরতা দেখভাল করেছেন তিনি।

 

চিনা প্রেসিডেন্ট জি জিনপিং ত্রাণ তৎপরতা জোরদার করতে সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছেন।

 

মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/    ০৬- ০৭-২০১৬ ইং/মো: হাছিবুর রহমান