মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

জাতীয় স্বার্থে বিবস্ত্র

মুক্তিযোদ্ধার কন্ঠ ২৬ বার পঠিত ২ মিনিটের পাঠ

আন্তর্জাতিকে ডেস্কঃ বেলারুশের অর্থনৈতিক পরিস্থিতি খুবই নাজুক। কয়েক দশকের মধ্যে এতটা নাজুক অবস্থায় আর কখনোই পৌঁছেনি। ডলারের বিনিময় মূল্য হ্রাস পেয়েছে। বেকারত্বের সংখ্যা বেড়ে গেছে ব্যাপকভাবে।

 

কিন্তু এ অবস্থায় কি করতে পারে বেলারুশের লোকজন। কঠোর পরিশ্রম করা ছাড়া কি এই দুরবস্থা কাটিয়ে উঠতে পারবে তারা? এ অবস্থা কাটিয়ে উঠতে বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো দেশের লোকজনকে কঠোর পরিশ্রম করার আহ্বান জানান। তিনি বলেন, ‘ঘাম না ঝরা পর্যন্ত কাজ করুন। প্রয়োজনে কাপড় খুলে কাজ করুন।’

এই আবেগময় আহ্বান জানানোর অবশ্য অনেক কারণ আছে। তবে প্রকাশিত সংবাদে কারণগুলোর কথা উল্লেখ করা হয়নি।

প্রেসিডেন্টের আহ্বানে এভাবেই কাজ করছেন নারী-পুরুষ

প্রেসিডেন্টের আহ্বানে বেলারুশিয়ানরা সাড়া দিয়েছেন ঠিকই। কিন্তু কিছু কিছু নাগরিক তার আহ্বানের আভিধানিক অর্থের চেয়ে একটু বেশিই সাড়া দিয়েছেন- লুকশেঙ্কো যেমনটা প্রত্যাশা করেননি। এই আহ্বানের পর দেখা যায়, যে যেভাবে পারছেন কাজ করছেন। তবে সবাই বিবস্ত্র হয়ে কাজ করছেন। শুধু তাই নয়, কর্মক্ষেত্রে ছবি তোলার জন্য পোজও দিচ্ছেন তারা। কেউ কেউ আবার সেই ছবি পোস্টও করেছেন সামাজিক মাধ্যমে। সে সঙ্গে আবার হ্যাস্ট্যাগও করেছেন কেউ কেউ।

কর্মক্ষেত্রে এ রকম দিগম্বর হয়ে কাজ করছেন সবাই

এখানেই কিন্তু ঘটনার শেষ নয়। প্যারোডি বানিয়েছেন কেউ কেউ প্রেসিডেন্টের ভাষণ নিয়ে। উল্লেখ্য যে, অনেকে আবার প্রেসিডেন্টকে ‘বাবা’ সম্বোধন করেন।

লুকাশেঙ্কোর এই আহ্বান শুধু তার দেশের সীমান্তে আটকে নেই। সীমানা পেরিয়ে চলে গেছে প্রতিবেশী দেশে। যেমন রাশিয়া, ইউক্রেন ও বাল্টিক সাগরীয় অঞ্চলের দেশগুলোর অধিবাসীরাও এ আহ্বানে সাড়া দিয়েছেন। পাঠিয়ে দিয়েছেন তারা তাদের কর্মক্ষেত্রের ছবি। এবং অবশ্যই তা বিবস্ত্র হয়ে।

প্রেসিডেন্টের নির্দেশ মেনে শপিং সেন্টারেও এভাবেই দেখা যায় ক্রেতা-বিক্রেতাকে

এই আগুনে ঘি ঢেলেছে পূর্ব ইউরোপে বিরাজমান গরম আবহাওয়া। সুতরাং প্রতিদিনই নতুন নতুন লোক সাড়া দিচ্ছেন তার আহ্বানে।