মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

ভিনদেশে বাংলা ভাষা শিখছে ভিনদেশীরা তাও আবার রীতিমত চার বছরের স্নাতক কোর্স

মুক্তিযোদ্ধার কন্ঠ ৬৪ বার পঠিত ২ মিনিটের পাঠ

মুক্তিযোদ্ধার কণ্ঠ ডেস্কঃ ভিনদেশে বাংলা ভাষা শিখছে ভিনদেশীরা। তাও যেন তেন ভাবে না, রীতিমত চার বছরের স্নাতক কোর্স। বাংলায় এমন উচ্চ শিক্ষার সুযোগ মিলবে জাপানের টোকিও ইউনিভার্সিটি অব ফরেন স্টাডিজে।এখানে ২৭টি ভাষার মধ্যে আছে বাংলা ভাষায়ও শিক্ষা লাভের সুযোগ। শিক্ষক শিক্ষার্থীরা সবাই বলছেন এর ফলে ইতিবাচক প্রভাব পড়বে দুটি দেশের সম্পর্কে।

লাল সবুজের সাথে লাল সাদার এ এক অনন্য মেলবন্ধন।

শিক্ষার্থীরা সব ভিনদেশী, তবে ভাষাটা বাংলা। বাংলা ভাষার এমন নিবিড় চর্চা, চলছে জাপানের বিদেশী ভাষা শেখার অন্যতম বড় বিশ্ববিদ্যালয়, টোকেয়ো ইউনিভার্সিটি অব ফরেন স্টাডিজে।

চার বছর ধরে বাংলা শিখছেন ইউকা ওসাওয়া। জানালেন, আগ্রহ থেকেই শিখতে আসা। ভাষার পাশাপাশি জানার ইচ্ছা বাংলাদেশের ইতিহাস ও ঐতিহ্যকেও।

দেড়শ বছরের বেশী পুরনো এই বিশ্ববিদ্যালয়ে ২৭ টি ভাষার ওপর চার বছর মেয়াদী স্নাতক ডিগ্রি চালু আছে। সেই ধারাবাহিকতায় ২০১২ থেকে যাত্রা শুরু করে বাংলা বিভাগও। প্রতি বছর যেখানে ভর্তি হন ১০ জন করে শিক্ষার্থী।

এই বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগের শুরু থেকে শিক্ষকতা করছেন প্রবাসী সাংবাদিক মনজুরুল হক। ভাষার হাত ধরে দু দেশের সম্পর্ক উন্নয়ন নিয়ে বেশ আশাবাদী তিনি। সন্তুষ্টি আছে নিজের মায়ের ভাষাটাকে বিদেশীদের মাঝে ছড়িয়ে দেয়ারও।

বলা হয়ে থাকে ভাষা ভাব প্রকাশের সবচেয়ে বড় মাধ্যম। সুদূর জাপানে বাংলা ভাষার প্রতি এমন অনুরাগ, বাঙালি হিসেবে গর্বিত করবে সবাইকে। সেই সাথে দূরত্ব ঘোচাবে দুটি দেশের, দুটি সংস্কৃতির

মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/    ০৯ – ০৭-২০১৬ ইং/মো: হাছিবুর রহমান