মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

ইথিওপিয়ায় প্রশ্নফাঁসের ভয়ে ফেসবুক বন্ধের ঘোষণা দিয়েছে সরকার

মুক্তিযোদ্ধার কন্ঠ ৬৭ বার পঠিত ১ মিনিটের পাঠ

আন্তর্জাতিক ডেস্কঃ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা হবে, সেই কারণে ফেসবুক বন্ধ! পূর্বে অনলাইনে প্রশ্নপত্র ফাঁস হয়ে যাওয়ার পর বিড়ম্বনায় পড়েছিল ইথিওপিয়ার কর্তৃপক্ষ। ফলে এবার ফেসবুকসহ সোশাল মিডিয়ার জনপ্রিয় সাইটগুলো বন্ধ করে দিয়েছে ইথিওপিয়ার সরকার।

 বন্ধ করে দেয়া সাইটগুলোর মধ্যে রয়েছে ফেসবুক, টুইটার, ইন্সটাগ্রাম এবং ভাইবার। ইথিওপিয়ার কর্তৃপক্ষ জানিয়েছে, পরীক্ষার সময় শিক্ষার্থীদের যাতে মনোযোগ নষ্ট না হয় এবং কেউ যাতে কোন মিথ্যা গুজব রটাতে না পারে সে কারণেই নেয়া হয়েছে এই উদ্যোগ। গত মে মাসে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রশ্নপত্রের একটি ছবি সোশাল মিডিয়ায় ফাঁস হয়ে যাওয়ার পর পরীক্ষা বাতিল করতে হয়েছিল। ইথিওপিয়ায় এর আগেও ইন্টারনেটের ওপর বিধিনিষেধ আরোপ করা হয়েছে।
বন্ধ করে দেওয়া হয়েছে বিরোধী নেতাদের ব্লগ এবং মানবাধিকার বিষয়ক অনেক ওয়েবসাইট। দেশটির অনেক সচেতন নাগরকদের মতে, ইথিওপিয়া সরকার সোশাল মিডিয়াকে নিয়ন্ত্রণ করতে আগ্রহী।

মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/     ১১- ০৭-২০১৬ ইং/মো:হাছিব