তুরস্কে অভ্যুত্থান চেষ্টা: ১৫০০ সেনা আটক
েআন্তর্জাতিক ডেস্কঃ তুরস্কের সামরিক অভ্যুত্থানের চেষ্টা ব্যর্থ হয়ে যাবার পর দেশটির ১৫০০ সেনাকে আটক করা হয়েছে। পদ থেকে সরিয়ে দেয়া হয়েছে বহু জেনারেল ও কর্নেলকে। শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত অভ্যুত্থানের চেষ্টা করে তুর্কি সেনারা। কিন্তু দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোয়ান জনগণকে আহ্বান করেন সেনাদের এই প্রচেষ্টা রুখে দিতে।
প্রেসিডেন্টের ডাকে রাস্তায় নেমে আসেন হাজার হাজার মানুষ এবং সেনাদের প্রচেষ্টা প্রতিরোধ করেন তারা। কিন্তু এর মধ্যে সংঘর্ষ ও সেনাদের গুলিতে প্রাণ হারান অন্তত ৯০ জন বেসামরিক নাগরিক। চার শতাধিক নাগরিক আহত হয়ে হাসপাতালে ভর্তি হন।
প্রেসিডেন্টের ডাকে এতো বেশি সংখ্যক মানুষ রাস্তায় নেমে আসেন যে, সেনারা তা প্রতিরোধ করতে ব্যর্থ হন এবং আজ আঙ্কারায় তারা অস্ত্র জমা দিয়ে আত্মসমর্পণ করতে বাধ্য হন।
অভ্যুত্থানের চেষ্টায় অংশ নেয়া সেনাদের রাষ্ট্রদ্রোহী বলে অভিযোগ করেছেন এরদোয়ান। তিনি কঠোর ভাষায় সেনাবাহিনীতে অভিযান চালানোর ঘোষণা দিয়েছেন। এরদোয়ানের এই ঘোষণার অর্থ, সামরিক আইনে রাষ্ট্রদোহে জড়িয়ে পড়া সেনাদের বিচার করা।
মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/ ১৬- ০৭-২০১৬ ইং/মো:হাছিব