মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

ইন্দোনেশিয়ায় পুলিশের সাথে বন্দুকযুদ্ধে দেশটির আইএস সমর্থিত শীর্ষ জঙ্গি নেতা নিহত

মুক্তিযোদ্ধার কন্ঠ ৬৪ বার পঠিত ১ মিনিটের পাঠ

আন্তর্জাতিক ডেস্কঃ  ইন্দোনেশিয়ায় পুলিশের সাথে বন্দুকযুদ্ধে দেশটির আইএস সমর্থিত একটি দলের শীর্ষ জঙ্গি নেতা নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। বিবিসির খবরে এ সংবাদ জানানো হয়।

নিহত ঐ জঙ্গির নাম সন্তোস। ইন্দোনেশিয়ার সেন্ট্রাল সুলাওয়েশিতে অভিযান চলাকালে নিহত হন তিনি। পুলিশ প্রধান জানিয়েছেন, সন্তোসের পরিচালিত জঙ্গি দল মুজাহিদিন ইন্দোনেশিয়ায় তিমুর (এমআইটি ) ছিল আইএসের মদদপুষ্ট ।

সন্তোসের পরিচিত লোকদের দ্বারা ইতিমধ্যেই তার মৃতদেহ চিহ্নিত করা হয়েছে। আরও নিশ্চয়তার জন্য ডিএনএ পরীক্ষাও করা হচ্ছে। এটা ইন্দোনেশিয়ার নিরাপত্তা বাহিনীর জন্য একটা বড় সাফল্য। দেশটির পুলিশ, সেনাসদস্য ও সাংবাদিকরা মিলে একটি সংবাদ সম্মলেনে এই খবর দেন।

উল্লেখ্য, সন্তোস ২০১৪ সাল থেকে আইএসের সাথে যোগ দেয় এবং সরকারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিলেন। তার দল দেশটির নিরাপত্তা বাহিনীর সদস্যদের উপর অতীতে বেশ কয়েকবার হামলা করেছে।

 

 

মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/     ১৯- ০৭-২০১৬ ইং/মো:হাছিব