গায়ে আগুন দিয়ে জ্বলন্ত গাড়ি নিয়ে পুলিশ স্টেশনে ধাক্কা
আন্তর্জাতিক ডেস্কঃ অস্ট্রেলিয়ার সিডনিতে পশ্চিম মেরিল্যান্ডে এক ব্যক্তি গায়ে আগুন দিয়ে জ্বলন্ত গাড়ি নিয়ে একটি পুলিশ স্টেশনের গেটে ধাক্কা দিয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় সিডনির এ ঘটনায় আগুনে পুড়ে লোকটি মারাত্মক আহত হয়েছেন। তার শরীরের অধিকাংশ অংশ পুড়ে গেছে।
একজন শীর্ষ পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, এ ঘটনার সঙ্গে সন্ত্রাসীদের কোনো যোগসূত্র নেই। কর্তৃপক্ষ মনে করছে, লোকাটি চরম মানসিক সমস্যায় ভুগছেন।
বিবিসি অনলাইনের এক খবরে বৃহস্পতিবার এ তথ্য জানানো হয়েছে।
মেরিল্যান্ডের মেমোরিয়াল অ্যাভিনিউয়ের পুলিশ স্টেশনে ঘটা এ ঘটনায় ওই ব্যক্তি ছাড়া অন্য কেউ আহত বা নিহত হয়নি।
ওই ব্যক্তিকে গ্রেপ্তার দেখানো হয়েছে। ঘটনার পর সেখানে বোমা নিষ্ক্রিয়করণ দলের সদস্যরা আসেন।
নিউ সাউথ ওয়েলস রাজ্যের সহকারী পুলিশ কমিশনার ডেনিস ক্লিফফোর্ড জানিয়েছেন, কর্মকর্তারা আগেই ওই ব্যক্তিকে গাড়িতে বসে থাকতে দেখেছিলেন। কর্মকর্তারা তার দিকে এগিয়ে গেলে লোকটি গাড়ি চালিয়ে এগিয়ে এসেন। এ সময় গাড়িতে ও তার গায়ে আগুন জ্বলছিল।
পুলিশের ধারণা, গাসজাতীয় কোনো দাহ্য পদার্থ আগে থেকে তার গাড়িতে রাখা ছিল, যা থেকে তিনি আগুন ধরাতে সক্ষম হন।
মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম /২১ – ০৭-২০১৬ ইং/মো:হাছিব