মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

বাসররাতে স্ত্রীর কাছে পণ ছাইতে গিয়ে স্বামী তালাক পেল

মুক্তিযোদ্ধার কন্ঠ ৬৬ বার পঠিত ২ মিনিটের পাঠ

আন্তর্জাতিক ডেস্কঃ  ধুমধাম করে বিয়ে। বিয়েতে কনের পক্ষ থেকে যথেষ্ট পরিমাণ পণও দেয়া হল। কিন্তু স্বামীর আরও পণ দাবি। তাও আবার বাসররাতে নববধূর কাছে।

আর তাতেই ঘটে গেল বিপত্তি। রেগে গিয়ে ওই স্বামীকে তালাকই দিয়ে দিলেন তরুণী।

সম্প্রতি এমনই ঘটনা ঘটেছে ভারতের উত্তরপ্রদেশের লখনৌতে।

ভারতীয় গণমাধ্যমের খবর, দিন কয়েক আগেই ওই তরুণীর সঙ্গে বিয়ে হয় মুহাম্মদ আরিফ নামে এক যুবকের। বিয়ের সময় তরুণীর বাড়ি থেকে প্রচুর টাকা খরচও করা হয়। সঙ্গে দেয়া হয় পণও।

কিন্তু, তারপরও বিয়ের দিন রাতে নববধূর কাছে নতুন করে আরও পণ দাবি করেন আরিফ। আর তাতেই ঘটে যায় বিপত্তির।

পঞ্চায়েতে নালিশ জানানোর পাশাপাশি নিজের বাড়িতেই ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন তরুণী। অবশেষে ডাকা হয় সালিশি সভা। আর সেখানেই ফোন করে সরাসরি তালাক দিয়ে দেন তিনি। পঞ্চায়েত সদস্যরাও তার কথাকে সম্মান জানানোর সিদ্ধান্ত নেন।

১৯ বছর বয়সী ওই তরুণী এমন কাণ্ড ঘটিয়ে রীতিমতো আলোড়ন সৃষ্টি করে ফেলেছেন। এটা বলা যায় যে, পুরুষতান্ত্রিক সমাজের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করলেন তিনি।

 

 

মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম /২৯- ০৭-২০১৬ ইং/মো:হাছিব