মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

ভারতের স্বাধীনতা দিবসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রাণনাশের আশঙ্কা রয়েছে

মুক্তিযোদ্ধার কন্ঠ ৬১ বার পঠিত ২ মিনিটের পাঠ

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের স্বাধীনতা দিবসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রাণনাশের আশঙ্কা প্রবল বলে জানিয়েছে ভারতীয় গোয়েন্দারা। সেজন্য এবার লালকেল্লায় নরেন্দ্র মোদী যাতে বুলেটপ্রুফ জ্যাকেট পরেই জাতীর উদ্দেশে ভাষণ দেন, তা নিশ্চিত করতে বিশেষভাবে তত্‍‌পর নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। প্রথা ভেঙে গত দু বছর ভাষণের সময় বুলেটপ্রুফ নিরাপত্তা নেননি মোদী। তবে এবার যাতে তিনি এমনটা না করেন, সেজন্য তাকে পরামর্শ দিয়েছে গোয়েন্দা বিভাগ।

সূত্রের দাবি, এবার গোয়েন্দাদের পরামর্শ অগ্রাহ্য করবেন না প্রধানমন্ত্রী। কারণ এবার তাকে হত্যাচেষ্ঠার সম্ভাবনা নাকি অত্যন্ত প্রবল। গোয়েন্দাদের কথা মেনে চললে, এবার প্রথম বুলেটপ্রুফের নিরাপত্তায় লালকেল্লায় ভাষণ দেবেন মোদী। গত দু বছর শেষ মুহূর্ত তিনি সিদ্ধান্ত নেন যে তিনি বুলেটপ্রুফ এনক্লোজারের বাইরে থেকেই স্বাধীনতা দিবসের ভাষণ দেবেন।

শুধু অশান্ত কাশ্মীরের পরিস্থিতি বা সীমান্ত পারের ক্রমবর্ধমান অনুপ্রবেশের জন্যই নয়, শীর্ষ কর্মকর্তার দাবি এবার বেশি করে ভাবাচ্ছে বিশ্বজুড়ে সাম্প্রতিক আইএসএর হামলার ঘটনা। ড্রোনের মাধ্যমে এবার প্রধানমন্ত্রীর নিরাপত্তার ঘেরাটোপ ভাঙার চেষ্টা হতে পারে বলেও তাদের কাছে খবর রয়েছে। কয়েক সপ্তাহ আগেই এসপিজি ও সন্ত্রাসদমন শাখাকে ১৫ অগস্ট এই হামলার চেষ্টা হতে পারে বলে সতর্ক করেছে গোয়েন্দা বিভাগ।

প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী হত্যাকাণ্ডের পর থেকে স্বাধীনতা দিবসে বুলেটপ্রুফ এনক্লোজারের মধ্যে থেকে প্রধানমন্ত্রীর ভাষণ দেওয়াটাই ভারতে প্রথা হয়ে গিয়েছিল। তবে, ২০১৪ সালে প্রথম এই প্রথা ভাঙেন নরেন্দ্র মোদী। তার আচমকা সিদ্ধান্তে বাধ্য হয়ে প্লান বি নিরাপত্তা প্রয়োগ করতে হয় সিকিওরিটি এজেন্সিগুলিকে।

 

মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম /২৯- ০৭-২০১৬ ইং/মো:হাছিব