মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

সিরিয়ায় একটি রুশ সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৫ জন নিহত

মুক্তিযোদ্ধার কন্ঠ ৬১ বার পঠিত ১ মিনিটের পাঠ
আন্তর্জাতিক ডেস্কঃ
সিরিয়ায় একটি রুশ সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত করেছে বিদ্রোহীরা। এই ঘটনায় পাঁচ জন রাশিয়ান নিহত হয়েছেন। সোমবার এমনটাই দাবি করে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। তারা জানায়, এমআই-এইট হেলিকপ্টারটি ইদলিব প্রদেশে বিধ্বস্ত হয়। হেলিকপ্টারটিতে তিন যাত্রী এবং দুই কর্মকর্তা ছিলেন।
তবে ঠিক কোন গ্রুপটি এজন্য দায়ী সেটা পরিস্কার নয়। আলেপ্পোয় মানবিক সহায়তা পৌঁছে দিতে হেলিকপ্টারটি সেখানে গিয়েছিল। ফিরে আসার সময় সেটা ভূপাতিত করে বিদ্রোহীরা।
সামাজিক যোগাযোগ মাধ্যমে বিমান বিধ্বস্তের ছড়িয়ে পড়া ছবিতে দেখা যাচ্ছে, বিমানের ভগ্নাংশ ও আরোহীদের মরদেহ পড়ে রয়েছে। সশস্ত্র কিছু বিদ্রোহী তাদের মরদেহ ঘিরে রেখেছে।
সূত্র : বিবিসি

মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম / ১ – ০৮-২০১৬ ইং/মো:হাছিব