মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

যুক্তরাষ্ট্রে রাতভর গোলাগুলিতে ২ কিশোর নিহত

মুক্তিযোদ্ধার কন্ঠ ৬৭ বার পঠিত ১ মিনিটের পাঠ

আন্তর্জাতিক ডেস্ক :

যুক্তরাষ্ট্রের কানসাস অঙ্গরাজ্যের পূর্বাঞ্চলে রাতভর গোলাগুলিতে দুই কিশোর নিহত হয়েছেন। এ ঘটনায় আহত এক কিশোরীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কানসাসের মিসৌরি পুলিশ বলছে, স্থানীয় সময় শনিবার রাত ২টায় তারা গোলাগুলির খবর পেয়ে সেখানে অভিযান শুরু করেন। কানসাসের ৫৭০০ ব্লকের কলেজে এই গোলাগুলির ঘটনা ঘটেছে।

পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ১৬ বছরের কম বয়সী এক কিশোরীকে উদ্ধার করেছে। নিহত দুজনের বয়স যথাক্রমে ৮ এবং ৯ বছর। এ ছাড়া আহত ওই কিশোরীকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তবে পুলিশ হামলাকারীর সম্পর্কে কোনো তথ্য পায়নি। হামলাকারীর বিষয়ে তথ্য দিয়ে সহায়তার আহ্বান জানিয়েছে পুলিশ।

 

 

মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/১৩০৮২০১৬ইং/নোমান