মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

অত্যাধুনিক আরও তিন রকমের ক্ষেপণাস্ত্র উন্মোচন করার ঘোষণা দিয়েছে ইরান

মুক্তিযোদ্ধার কন্ঠ ৬৪ বার পঠিত ২ মিনিটের পাঠ

আন্তর্জাতিক ডেস্কঃ

আগামী কয়েক মাসের মধ্যে অত্যাধুনিক আরও তিন রকমের ক্ষেপণাস্ত্র উন্মোচন করার ঘোষণা দিয়েছেন ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন দেহকান। এছাড়া সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি অত্যাধুনিক ব্যালাস্টিক জুলফিকার ক্ষেপণাস্ত্রের উৎপাদনও ইরান শুরু করেছে বলে তিনি জানান।আট বছরব্যাপী ইরান-ইরাক যুদ্ধের ৩৬তম বার্ষিকী উপলক্ষে দেশটির জাতীয় সংসদের পূর্ণাঙ্গ অধিবেশনে হোসেইন দেহকান এ তথ্য জানান। ৩৬তম বার্ষিকী উপলক্ষে দেশটিতে এখন পবিত্র প্রতিরক্ষা সপ্তাহ পালন করা হচ্ছে।

নতুন তিন ক্ষেপণাস্ত্রের নাম কাদির, সেজিল এবং খুররমশাহর বলে জানান হোসেইন দেহকান। এর মধ্যে কাদির ক্ষেপণাস্ত্রটি দীর্ঘপাল্লার।

এছাড়া জুলফিকার ক্ষেপণাস্ত্রের পাল্লা ৭৫০ কিলোমিটার বলেও জানান তিনি। জুলফিকার ক্ষেপণাস্ত্রটি একই সাথে কয়েকটি পারমাণবিক ওয়ারহেড বহন এবং ভূমি ও বিমানবন্দরের টারমাকে অত্যন্ত নির্ভুলভাবে আঘাত হানতে পারে বলে জানানো হয়।

জেনারেল হোসেইন দেহকান বলেন, নতুন এই তিনটি ক্ষেপণাস্ত্র এবং জুলফিকার ইরানের প্রতিরক্ষা শক্তি অনেক বাড়িয়ে দেবে। তিনি জানান, ভবিষ্যতে ভূমি থেকে ভূমিতে আঘাত হানতে সক্ষম এমন ক্ষেপণাস্ত্র তৈরি করবে ইরান।

 

 

মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম /    ২৫-০৯-২০১৬ ইং/মোঃ হাছিব