মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

ভারতে ১০০ বছরের এক বৃদ্ধ নারীকে ধর্ষণের পর হত্যা

মুক্তিযোদ্ধার কন্ঠ ৬০ বার পঠিত ১ মিনিটের পাঠ

আন্তর্জাতিক ডেস্কঃ

ভারতের পাঞ্জাব প্রদেশে  ১০০ বছরের  এক বৃদ্ধ নারীকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। গতকাল সোমবার পাঞ্জাব প্রদেশের পাতিয়ালা জেলার দাউব কালান গ্রামে এ ঘটনা ঘটে। খবর এনডিটিভি।

গতকাল সোমবার সকালে দাউব কালান গ্রামের ধানক্ষেত থেকে ওই বৃদ্ধার ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার করা হয়। তার মাথায় মারাত্মক জখমের চিহ্ন পাওয়া গেছে।

নিহতের নাতি বলেন, আমরা সবাই বাড়িতে ঘুমাচ্ছিলাম। সকালে আমরা তার মৃতদেহ খুঁজে পাই। দুর্বৃত্তরা আমার দাদিকে ধর্ষণের পর মাথায় আঘাত করে হত্যা করেছে।

এ ব্যাপারে পুলিশ একটি হত্যা মামলা নথিভুক্ত করেছে। ময়নাতদন্তে যদি ধর্ষণের অভিযোগ প্রমাণিত হয়, তবে সেটিও নথিভুক্ত করা হবে বলে জানিয়েছেন পুলিশের এক কর্মকর্তা। তিনি বলেন, প্রাথমিক তদন্তে মনে হচ্ছে, হত্যাকাণ্ড তার সম্পত্তি দখলের জন্য হয়নি। কোন মাদকাসক্তের কাজ হতে পারে এটা।

 

মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম /     ২৭-০৯-২০১৬ ইং/মোঃ হাছিব