হোসেনপুরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু
কিশোরগঞ্জের হোসেনপুরে পানিতে ডুবে ইউসুফ (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৭ অক্টোবর) দুপুরে উপজেলার পুমদী ইউনিয়নের বর্শিকুড়া গ্রামে দুর্ঘটনা ঘটে। নিহত ইউসুফ ওই গ্রামের কামাল মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে খেলার ছলে বাড়ির পাশে সাবেদ আলী মাস্টারের পুকুরের ধারে যায় সে। এক পর্যায়ে অসাবধানতাবশত পুকুরে পড়ে যায়। পরিবারের লোকজন শিশুটিকে না দেখে খোঁজাখুঁজি শুরু করেন। কিছুক্ষণ পর পুকুরে ভাসতে দেখে দ্রুত উদ্ধার করে হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ইউসুফকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় ইউপি সদস্য মো. কামরুল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।