আফগানিস্তান থেকে সেনা সরিয়ে নিতে ট্রাম্পের প্রতি তালেবানের আহ্বান
আন্তর্জাতিক ডেস্ক,
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হওয়া ডোনাল্ড ট্রাম্পকে আফগানিস্তান থেকে সেনাবাহিনী সরিয়ে নিতে আহ্বান জানিয়েছে তালেবান। বুধবার ট্রাম্পের জয় নিশ্চিত হওয়ার পর এক বিবৃতিতে এই আহ্বান জানায় তালেবান।
ট্রাম্পের নির্বাচিত হওয়ার প্রতিক্রিয়ায় দেয়া বিবৃতিতে তালেবান বলে, আমাদের বার্তা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র এমন একটি নীতিমালার খসড়া করুক যেখানে তার অন্য দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব ছিনিয়ে না নেয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আফগানিস্তান থেকে তাদের সব সেনাসদস্য সরিয়ে নেয়া উচিত। রয়টার্স।
মুক্তিযোদ্ধার কণ্ঠ / ৯-১১-২০১৬ ইং / মো: হাছিব