মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

ট্রাম্পের স্ত্রীকে ধর্ষণের

BenjaminBlumenth ৫৮ বার পঠিত ২ মিনিটের পাঠ

আন্তর্জাতিক ডেস্ক,

 

যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে বিক্ষোভ চলছে। এর মধ্য দিয়েই শনিবার ওয়াশিংটন ডিসিতে ট্রাম্প হোটেলের সামনে প্রতিবাদকারীরা ট্রাম্পের স্ত্রী ও বিখ্যাত মডেল মেলানিয়াকে ধর্ষণের আহ্বান জানিয়েছে।

 

এক বিক্ষোভকারীর হাতে থাকা এ প্ল্যাকার্ডের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তা ভাইরাল হয়ে ওঠে। এমনকি টুইটারে অনেক ব্যবহারকারী ‘রেপ মেলানিয়া’  ট্রেন্ডিং টপিক হিসেবে নিজেদের ফিডে দেখতে পান। বিষয়টি বিতর্কিত হওয়ার কারণে সেটিকে বাদ দেয়ার দাবি উঠলেও টুইটার কর্তৃপক্ষ তা সরিয়ে ফেলেনি।

 

টুইটার কর্তৃপক্ষ ওয়াশিংটন পোস্টকে এ বিষয়ে জানিয়েছে,  বিষয়টি এমন নয় যে, এর মাধ্যমে যৌন নির্যাতনকে উৎসাহ দেয়া হয়েছে বরং বিক্ষোভকারীদের প্ল্যাকার্ডের ভাষার নিন্দা জানানো হয়েছে।

 

প্রসঙ্গত, গত মার্চে বেলজিয়ামে সন্ত্রাসী হামলার পর ‘স্টপ ইসলাম’ হ্যাশট্যাগ চালু হয়েছিল টুইটারে। প্রথমে ট্রেন্ডিং বিষয়টি টুইটার কর্তৃপক্ষ প্রত্যাহার করেনি। পরে ব্যাপক নেতিবাচক প্রতিক্রিয়ার পর তা সরিয়ে নেয়া হয়।

 

 

মুক্তিযোদ্ধার কণ্ঠ /১৪ -১১-২০১৬ ইং / মো: হাছিব