মিশরে গাড়ি বোমা হামলায় ৮ সৈন্য নিহত
আন্তর্জাতিক ডেস্ক,
মিশরের সিনাইয়ে সৈন্যদের একটি চেকপয়েন্ট লক্ষ্য করে চালানো গাড়ি বোমা হামলায় আট সৈন্য নিহত হয়েছে। এ সময় সংঘর্ষে তিন জঙ্গিও নিহত হয়।
ওই এলাকায় ইসলামিক স্টেট-আইএস জঙ্গিদের স্থানীয় শাখা তৎপরতা চালিয়ে আসছে।
বৃহস্পতিবার বিকালে এ হামলার ঘটনা ঘটে বলে এক বিবৃতিতে জানিয়েছে সেনাবাহিনী।
সেনাবাহিনীর এক মুখপাত্র বলেন, ‘সশস্ত্র সন্ত্রাসীদের একটি দল সিনাইয়ের উত্তরাঞ্চলের একটি নিরাপত্তা চৌকিতে হামলা চালায়।’
তিনি আরও বলেন, ‘একটি গাড়ি বোমা হামলা, উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ ও সৈন্যদের যানবাহন লক্ষ্য করে বিস্ফোরণের ঘটনায় সশস্ত্র বাহিনীর আট সদস্য প্রাণ হারিয়েছেন।’
এসময় উভয়পক্ষের মধ্যে সংঘর্ষে তিন জঙ্গিও নিহত হয় বলে বিবৃতিতে জানানো হয়।
এখন পর্যন্ত কোনো গোষ্ঠী বা সংগঠন এই হামলার দায়িত্ব স্বীকার করেনি।
মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/ ২৫- ১১–২০১৬ ইং / মো: হাছিব