মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

জিন্নাহর সমাধির নতুন ঝাড়বাতি চীন-পাকিস্তান বন্ধুত্বের স্মারক’

BenjaminBlumenth ৬৬ বার পঠিত ২ মিনিটের পাঠ
আন্তর্জাতিক ডেস্ক,
পাকিস্তানের স্রষ্টা মোহাম্মদ আলী জিন্নাহর সমাধি সাজাতে নতুন স্ফটিকের ঝাড়বাতি উপহার দিয়েছে চীন। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এই উপহারকে, পাকিস্তানের সঙ্গে সবসময় কৌশলগত পারস্পরিক সহযোগিতামূলক সম্পর্কের প্রতীক বলে আখ্যায়িত করেছেন।
নতুন এই ঝাড়বাতি ৪৬ বছর আগে চীনেরই দেয়া পুরোনোটিকে স্থানান্তরিত করবে। পাকিস্তানের প্রেসিডেন্ট মামনুন হোসেন শনিবার করাচিতে জিন্নাহর সমাধিস্থল মাজার-ই-কায়েদে উন্মোচন করেন। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং পাকিস্তানের প্রেসিডেন্টকে দেয়া বার্তায় বলেন, এই ঝাড়বাতিটি প্রজন্ম থেকে প্রজন্মে পাকিস্তান-চীন বন্ধুত্বের প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত হবে।
পাকিস্তানে চীনের রাষ্ট্রদূত সুন ওয়েইডং জিনপিংয়ের বার্তা পাঠ করে শোনান সেখানে। তিনি বলেন, ৪৬ বছর আগে পাকিস্তানকে দেয়া এই রাষ্ট্রীয় উপহার এই দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের বহুল চর্চিত স্মারক। জিনপিংয়ের বার্তায় বলা হয়, আমি চীন ও পাকিস্তান সম্পর্কে অনেক বেশি গুরুত্ব দেই এবং সব ধরণের পরিস্থিতিতে দুই দেশের কৌশলগত পারস্পরিক সম্পর্কে আরো জোরদার করতে আগ্রহী। এনডিটিভি।
মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/ ১৮- ১২-২০১৬ ইং / মো