মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

২৪ ঘন্টা না পেরুতেই এবার ইস্তাম্বুলের একটি মসজিদে হামলা

BenjaminBlumenth ৬৬ বার পঠিত ১ মিনিটের পাঠ

২৪ ঘন্টা না পেরুতেই এবার তুরস্কে ইস্তাম্বুলের একটি মসজিদে হামলার ঘটনা ঘটেছে। রোববার তুরস্কের দোগান নিউজ এজেন্সি এ তথ্য জানিয়েছে।

 

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে বার্তা সংস্থাটি জানিয়েছে, মুসুল্লিরা যখন নামাজের জন্য দাঁড়াচ্ছিলেন তখনই পেছন থেকে রাইফেল দিয়ে গুলি ছোঁড়ে ওই হামলাকারী। গুলি ছোঁড়ার পরপরই হামলাকারী পালিয়ে যায়। হামলায় দুজন আহত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

 

শনিবার দিবাগত রাত ১টা ১৫ মিনিটে ইস্তাম্বুলের অরতাকয় এলাকায় রেইনা নাইট ক্লাবে সান্তাক্লসের টুপি পরিহিত এক বন্দুকধারী হামলা চালায়। এতে ৩৯ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো ৬৯ জন। নিহতদের মধ্যে তুরস্ক ছাড়াও সৌদি আরব, মরক্কো, লেবানন, লিবিয়া, ইসরায়েল ও বেলজিয়ামের নাগরিক রয়েছে। এ ঘটনায় তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ান বলছেন, তার দেশের স্থিতিশীলতা বিনষ্ট করতেই এই হামলা চালানো হয়েছে।

 

 

মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/  ০১-০১-২০১৭ইং  / মো: হাছিব