মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

ট্রাম্প প্রশাসনের সঙ্গে সম্পর্ক জোরদারের অঙ্গীকার জাপানের

BenjaminBlumenth ৫৭ বার পঠিত ২ মিনিটের পাঠ
 

আন্তর্জাতিক ডেস্ক,

জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে ডোনাল্ড ট্রাম্পের নতুন প্রশাসনের সঙ্গে সম্পর্ক জোরদারের অঙ্গীকার করেছেন। শুক্রবার সন্ধ্যার দিকে যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প শপথ নেওয়ার আগে তিনি এ অঙ্গীকার ব্যক্ত করেন।
পার্লামেন্টে নতুন অধিবেশনের শুরুতে আবে বলেন, অতীত, বর্তমান এবং এখন থেকে আগামীতে জাপান-যুক্তরাষ্ট্র মৈত্রী হল আমাদের কূটনীতি ও নিরাপত্তা নীতির মূলভিত্তি। তিনি বলেন, ‘আমি খুব শিগগিরই যুক্তরাষ্ট্র সফর ও নতুন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে সম্পর্ক আরো জোরদারের পরিকল্পনা করছি।’
নির্বাচনী প্রচারণাকালে ট্রাম্প এমন কিছু কথা বলেছিলেন যাতে জাপানসহ যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি মিত্র দেশ শঙ্কায় পড়ে যায়। এ প্রেক্ষাপটে গত নভেম্বরে প্রথম বিদেশি নেতা হিসেবে আবে নিউইয়র্কে ট্রাম্পের সঙ্গে বৈঠক করেছিলেন। ভাষণদানকালে আবে বলেন, চীন ও দক্ষিণ কোরিয়ার সঙ্গে ত্রিপক্ষীয় সম্মেলনের আয়োজন করবে জাপান এবং তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনার জন্য মস্কো সফর করবেন। এএফপি।
মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/ ২০  -০১-২০১৭ইং  / মো: হাছিব