ম্যানহোলেই ২২ বছর বসবাস!
আন্তর্জাতিক ডেস্ক :
কোনো কোনো মানুষ প্রচুর ঐশ্বর্য ও অর্থ পেয়েও সন্তুষ্ট হন না, আবার অনেকেই যৎসামান্য পেলেই মহাখুশি।
কলম্বিয়ার মারিয়া এবং মিগুয়েল দম্পতি অল্পে তুষ্ট মানুষদেরই দলের। ম্যানহোলের ভিতরেই তারা কাটিয়ে দিলেন জীবনের গুরুত্বপূর্ণ ২২ বছর। অথচ এমন জীবন নিয়ে বিন্দুমাত্র আক্ষেপ নেই তাদের।
অথচ মারিয়া এবং মিগুয়েলের যখন দেখা হয়, তখন দুজনই মাদকের নেশায় বুঁদ। কিন্তু ওই যে বলে না, ভালবাসার একটা জোর আছে। সেই ক্ষমতা অনেক অন্ধকার ঘুচিয়ে দেয় নিমেষে। পরস্পরের সঙ্গে পরিচয় হওয়ার পর মাদকের নেশা কাটিয়ে ওঠেন এই দম্পতি। নিজেদের নতুন আস্তানা গড়ে নেন ম্যানহোলের ভিতরে।
ম্যানহোলের ভিতরে রীতিমতো সংসার পেতেছেন এই দম্পতি। খাট, টিভি, আলমারি সব পরিপাটি করে গুছিয়ে রাখা সেই সংসারে। ছোট সেই সংসারে ইলেকট্রিক হিটার এবং রান্নার ব্যবস্থাও রেখেছেন মারিয়া এবং মিগুয়েল। এছাড়াও তাদের সঙ্গে থাকে পোষা প্রিয় কুকুরটিও।