ওবামা আমার ফোনে আড়ি পেতেছেন : ট্রাম্প
আন্তর্জাতিক রিপোর্ট:
প্রাক্তন প্রেসিডেন্ট বারাক ওবামার বিরুদ্ধে ফোনে আড়িপাতার অভিযোগ এনেছেন যুক্তরাষ্ট্রের ক্ষমতাসীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ট্রাম্পের অভিযোগ, প্রেসিডেন্ট নির্বাচনে জয়ের এক মাস আগে তার টেলিফোন বার্তায় আড়ি পাতেন ওবামা।
স্থানীয় সময় শনিবার সকালে এক টুইটে ট্রাম্প বলেন, ‘ভয়ংকর! এই মাত্র জানলাম নির্বাচনে বিজয়ের আগে ট্রাম্প টাওয়ারে আমার তারবার্তায় আড়ি পাতেন ওবামা। কিছুই পায়নি। এটি ম্যাককার্থিইজম।’
ট্রাম্প আরো জানান, এর আগে একটি আদালত ফোনে আড়িপাতার অনুরোধ নাকচ করে দেন।
তবে এই দাবির সমর্থনে ট্রাম্প বিস্তারিত কিছু বলেননি। তা ছাড়া কোন আদালতকে নির্দেশ করছেন তিনি, তাও তিনি জানাননি।