মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

হোসেনপুরে গাছের সাথে ধাক্কা লেগে ট্রাক্টর চালক নিহত

Muktijoddhar Kantho ৩৭৭ বার পঠিত ১ মিনিটের পাঠ

ওমর ফারুক খান জনি, হোসেনপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতা :

কিশোরগঞ্জের হোসেনপুরে গাছের সাথে ধাক্কা লেগে আতাবুল্লাহ (১৬) নামে এক ট্রাক্টর চালক নিহত হয়েছেন। তিনি হোসেনপুর উপজেলার পশ্চিম দ্বীপেশ্বর গ্রামের গোলাপ মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকালে মাটিভর্তি ট্রাক্টর নিয়ে হোসেনপুর পৌর এলাকার লন্ড্রির গলিতে আনলোড করতে যাবার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টরটি একটি গাছের সাথে ধাক্কা লাগে। এতে চালক আতাবুল্লাহ গুরুতর আহত হন। স্থানীয় লোকজন কিশোরগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/২১-মার্চ-২০১৭ইং/নোমান