দ্বীপরাষ্ট্র ভানুয়াতুতে ৬ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প
আন্তর্জাতিক রিপোর্ট:
প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র ভানুয়াতুতে ৬ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প হয়েছে।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, মঙ্গলবার অনুভূত এ ভূমিকম্পের তীব্রতা বেশি হলেও সুনামি সতর্কতা জারি করা হয়নি।
টাইমস অব ইন্ডিয়া অনলাইনের এক খবরে এ তথ্য জানানো হয়েছে।
ভানুয়াতুর পোর্ট-অরলি শহর থেকে ৫৮ কিলোমিটার উত্তর-পূর্বে ভূপৃষ্ঠের ১৭৮ গভীরে এ ভূমিকম্পের উৎপত্তি। উৎপত্তিস্থল অনেক গভীরে হওয়ায় ক্ষয়ক্ষতি বা প্রাণহানির আশঙ্কা কম।
বিশ্বের ভূমিকম্পপ্রবণ অঞ্চলে (রিং অব ফায়ার) প্রশান্ত মহাসাগরের মধ্যে ভানুয়াতুর অবস্থান। সক্রিয় টেকটোনিক প্লেটের ওপর হওয়ায় মাঝেমধ্যে ভূমিকম্প হয়ে থাকে এই ক্ষুদ্র দ্বীপরাষ্ট্রে।
গত বছর সিরিজ ভূমিকম্প হয় দেশটিতে। কয়েকটি ভূমিকম্পের পর সুনামি সতর্কতাও জারি করা হয়।