“সৌদীআরবগামী সব ফ্লাইট বাতিলের ঘোষনা কাতার এয়ারওয়েজের”
মোঃ দ্বীন ইসলাম খাঁন, কাতার প্রতিনিধিঃ
প্রতিবেশি চার দেশ কাতারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণায় চরম উত্তেজনা বিরাজ করছে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে। এর জের ধরে সৌদি আরবে চলাচলকারী বিমানের ফ্লাইট স্থগিতের ঘোষণা দিয়েছে কাতার এয়ার ওয়েজ। সোমবার কাতার এয়ার ওয়েজের অফিসিয়াল ওয়েবসাইটে সৌদি আরবগামী কাতার এয়ার ওয়েজের সব ধরনের ফ্লাইট স্থগিতের তথ্য জানানো হয়েছে।
সন্ত্রাসবাদ উসকে দেয়ার অভিযোগে মধ্যপ্রাচ্যের পাঁচ দেশ সৌদি আরব, মিসর, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও ইয়েমেন কাতারের সঙ্গে সম্পর্কচ্ছেদের ঘোষণা্ দেয। একই সঙ্গে সম্পর্ক ছিন্নের ঘোষণার পর ব্যাপক কূটনৈতিক সংকট তৈরি হয়েছে।
দোহার বিরুদ্ধে সন্ত্রাসবাদ উসকে দেয়ার অভিযোগ এনে উপসাগরীয় সহযোগিতা সংস্থাভূক্ত (জিসিসি) দেশগুলোর মধ্যে শক্তিশালী পাঁচ সদস্য কাতারের বিরুদ্ধে একযোগে নজিরবিহীন এ পদক্ষেপ নেয়। সম্পর্ক ছিন্নকারী ওই পাঁচ দেশ বলছে, আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী ইরানের অ্যাজেন্ডা সমর্থন করে কাতার।
মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/০৬-০৬-২০১৭ইং/ অর্থ