মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

বেলুচিস্তানে বিস্ফোরণে ৫ জন নিহত

Muktijoddhar Kantho ৬৫ বার পঠিত ১ মিনিটের পাঠ

আন্তর্জাতিক রিপোর্ট : 

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের রাজধানী কোয়েটায় এক বিস্ফোরণে কমপক্ষে পাঁচজন নিহত হয়েছেন।

নিহতদের মধ্যে পুলিশের এক কর্মকর্তা রয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন নূন্যতম ১২ জন।

শুক্রবার সকালে কোয়েটার গুলিস্তান সড়কে এ বিস্ফোরণ ঘটে। ডন অনলাইনের এক সংক্ষিপ্ত খবরে এ তথ্য জানানো হয়েছে।

খবরে বলা হয়েছে, পুলিশের মহাপরিদর্শক এহসান মেহবুবের কার্যালয়ের কাছে শুক্রবার সকালে এ বিস্ফোরণ হয়েছে। আহতদের কোয়েটার সিভিল হাসপাতালে নেওয়া হয়েছে। হাসপাতালে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে এবং সেখানে নিরাপত্তা জোরদার করেছে পুলিশ।

অন্যদিকে, ঘটনাস্থল ঘিরে রেখেছে পুলিশ। ঘটনার প্রাথমিক তদন্ত শুরু হয়েছে। একটি ফরেনসিক টিম ঘটনাস্থলে আলামত সংগ্রহ করছে। তবে কেন বিস্ফোরণ ঘটল এবং এর তীব্রতা কেমন ছিল, তা এখনো জানা যায়নি।

 

 

মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/২৩জুন২০১৭ইং/নোমান